DigitalSkill.bd বাংলাদেশের মার্কেটার, ফ্রিল্যান্সার আর বিজনেস ওনারদের জন্য analytics ও paid ads এর বাংলা কোর্স প্ল্যাটফর্ম।
বেশিরভাগ অ্যাড অ্যাকাউন্টের সমস্যা অ্যাডে নয়, ট্র্যাকিংএ।
ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করতে গিয়ে একই ছবি বারবার দেখা যায়: GA4 ঠিকমতো সেটআপ নেই, conversion ডুপ্লিকেট হচ্ছে, Pixel আর CAPI একসাথে কাজ করছে না। ফলে অ্যাডের সিদ্ধান্ত হয় অনুমানের উপর।
DigitalSkill.bd এর কোর্সগুলো সেই সমস্যার সমাধান থেকে তৈরি। আগে ডেটা ঠিক, তারপর অ্যাড। সব ব্যাখ্যা বাংলায়, যাতে ভাষার কারণে কেউ পিছিয়ে না পড়ে।
যা শেখানো হয়
GA4
Property সেটআপ, events, key events, Explorations আর Looker Studio রিপোর্ট।
Google Tag Manager
dataLayer, eCommerce tracking, Enhanced Conversions আর server-side GTM।
Google Ads
Search campaign, keyword research, bidding আর Performance Max।
Meta Ads
Campaign structure, audience, creative testing, Pixel ও Conversions API।
প্রতিষ্ঠাতা ও ইনস্ট্রাক্টর
Md Bappi Hossain
Web analytics ও conversion tracking specialist। ৫ বছরের বেশি সময় ধরে GA4, Google Ads, Meta Pixel ও Conversions API, server-side tracking আর offline conversions নিয়ে কাজ করছেন। Upwork ও Fiverr এ eCommerce, SaaS, lead generation আর এজেন্সি ক্লায়েন্টদের সাথে কাজ করেন।